,

ডিএনএ প্রমাণ করে ফিলিস্তিনিরা বহিরাগত: ইসরায়েলি প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ফিলিস্তিনের যেসব অঞ্চল দখল করে আছে সেগুলো ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি বলে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিরা দাবি করে আসছিল। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী তাদের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী এক্ষেত্রে ফিলিস্তিনিদের ডিএনএ’র প্রসঙ্গ তুলে তাদের বহিরাগত হিসেবে উল্লেখ করেছেন।

রোববার এক টুইটবার্তায় বেনইয়ামিন নেতানিয়াহু লিখেন, ইসরায়েলি শহর আশকেলনের প্রাচীন একটি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া মানুষের ডিএনএ গবেষণা করা হয়েছে। ওই গবেষণা অনুযায়ী, ফিলিস্তিনিরা ইউরোপের দক্ষিণাঞ্চল থেকে এই অঞ্চলে এসেছে। আর বাইবেলের মাধ্যমে আমরা আগে থেকে এই ব্যাপারটি নিশ্চিত ছিলাম।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনিরা এই অঞ্চল নিজেদের বলে যে দাবি জানিয়ে আসছে তার তুলনায় ইহুদী জনগণের দাবির গ্রহণযোগ্যতা বেশি। কারণ ৪হাজার বছর আগে থেকেই এটি ইহুদীদেরই ভূমি ছিল। সম্প্রতি ইসরায়েলের একদল গবেষক প্রাচীন ফিলিস্তিনের একটি শহরের উল্লেখ করে জানান, বাইবেলে বর্ণিত দাউদের কাহিনীতে ইসরায়েলি রাজা সৌলের কাছে যে স্থানে তিনি আশ্রয় চেয়েছিলেন সে স্থানটি তারা সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।

ওই স্থানে পাওয়া হাড়ের ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, তারা মূলত ইউরোপের দক্ষিণাঞ্চলের মানুষ ছিলেন।উল্লেখ্য, ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় সময় প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদান এবং প্রাচীন ইতিহাসের দোহাই দিয়ে দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ড নিজেদের বলে দাবি করে থাকে। এছাড়া ওই স্থানের সঙ্গে ফিলিস্তিনিদের কোন যোগসূত্র নেই এবং তারা এখানে বহিরাগত কিংবা শরণার্থী হিসেবে এসেছিল তাই প্রমাণ করার জন্য সচেষ্ট থাকে।

এদিকে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নিজেদের অবৈধ বসতি বিস্তারের জন্যও প্রত্নতত্ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ইহুদীরা। যদিও আন্তর্জাতিক আইনে তাদের এই ধরনের অজুহাতের কোনই গ্রহণযোগ্যতা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর