,

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ১০ হাজার ভুয়া এমবিবিএস ডাক্তার

news-image

চিকিৎসা সেবার নামে দেশজুড়ে দশ হাজার ভুয়া এমবিবিএস ডাক্তার ছড়িয়ে পড়েছে। যারা অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে অবৈধ প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এতে মানুষের জীবন নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা।  চিকিৎসকদের লাইসেন্স দেয়ার একমাত্র প্রতিষ্ঠান বিএমডিসি। যেখান থেকে লাইসেন্স নিয়ে সেবা দেন চিকিৎসকরা। কিন্তু বিএমডিসিকে অনুকরণ করে বিসিএমডিসি নাম দিয়ে ভুয়া লাইসেন্সের কারবার চালাচ্ছে আরেক প্রতিষ্ঠান।

চ্যানেল টুয়েন্টিফোর’এর এক প্রতিবেদন বলা হয়, অল্টারনেটিভ সিস্টেমের এসব চিকিৎসকরা ভুয়া লাইসেন্স নিয়েই অপচিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তার স্বজনরা। তৈরি হচ্ছে জীবন নিয়ে শঙ্কা।

এসব ভুয়া এমবিবিএসধারী চিকিৎসকরা পড়াশুনা করেছেন, পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। যার আরেক নাম প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি। কলকাতার দ্যা গ্লোবাল ওপেন রিসার্চ ইউনিভার্সিটি অব ইন্দো অ্যালোপ্যাথিক অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন নামক প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে এমবিবিএস সনদ দেয়। যদিও সনদে দেয়া ঠিকানায় এই নামে কলকাতায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব মেলেনি। আর পিচ ব্লেন্ড অথবা প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির অনুমোদন নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের।

এমবিবিএস চিকিৎসকদের লাইসেন্স দেয়ার বৈধ প্রতিষ্ঠান বিএমডিসির প্রেসিডেন্ট বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি হতে পারে ভয়াবহ।’সারাদেশে প্রায় সাড়ে দশহাজার অল্টারনেটিভ সিস্টেমের এমবিবিএস ডাক্তার চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা