,

আলিয়া গর্ভে থাকাকালীনও অত্যাধিক ধূমপান করেছিলেন মা সোনি

news-image

বিনোদন ডেস্ক : আলিয়া ভাটের মা সোনি রাজদানও একসময় অভিনেত্রী হিসাবে কিছু কম জনপ্রিয় ছিলেন না। ৯ এর দশকে বলিউডের বহু ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন সোনি। এমনকি তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েই একসময় তাঁর প্রেমে পড়েছিলেন পরিচালক মহেশ ভাট।

১৯৯৩ সালে মহেশ ভাট পরিচালিত শ্রীদেবী-সঞ্জয় দত্ত অভিনীত ‘গুমরাহ’ ছবিতে দেখা গিয়েছিল সোনি রাজদানকে। যেখানে একজন জেলবন্দির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি, টুইটারে তাঁর সেই চরিত্রটি নিয়েই স্মৃতি রোমন্থন করেছেন সোনি। লিখেছেন, ” আমার অন্যতম পছন্দের ছবি, যে ছবিতে আমার চরিত্রটির জন্য ভীষণই প্রশংসা হয়েছিল। ভীষণই সু্ন্দর ছিল ওই মুহূর্তগুলি। ওই ছবিতেই নিজের চরিত্রের জন্য আমাকে অত্যাধিক ধূমপান করতে হয়েছিল, অথচ সেসময় জানতামই না যে আমার গর্ভে রয়েছে আমার দ্বিতীয় সন্তান আলিয়া। ”

প্রসঙ্গত, আলিয়া ভাট ছাড়াও সোনি রাজদান ও মহেশ ভাটের আরও এক সন্তান রয়েছে, নাম শাহিন ভাট। এছাড়াও মহেশ ভাটের প্রথমপক্ষের স্ত্রী কিরণ ভাটেরও রয়েছে দুই সন্তান পূজা ভাট ও রাহুল ভাট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর