,

আম্পায়ারিংকে বিদায় জানিয়ে দিচ্ছেন আলিম দার!

news-image

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ১৪ জুলাই রোববার লন্ডনের লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।

এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। আলোচিত-সমালোচিত এই আম্পায়ার ফাইনাল ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন! আলিম দার ফাইনাল ম্যাচের পর আম্পায়ারিংকে বিদায় জানাবেন বলেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের দর্শকদের মাঝে বিতর্কিত আলিম দার। বাংলাদেশের বিপক্ষে ব্যাপক বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বাংলাদেশি দর্শকদের মাঝে তার পরিচিতিটা একটু ভিন্ন রূপে। এদিকে আগামীকালের ফাইনাল ম্যাচের আগে টুইটারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে জানানো হচ্ছে, ফাইনাল ম্যাচের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন আলিম দার।

জি.পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিং থেকে অবসর নিচ্ছেন আলিম দার। অন দ্য ফিল্ডে সব সময়ই সেরা সিদ্ধান্ত দিয়েছেন তিনি। হ্যাটস অব ইউ।’ অন্যদিকে আবরার মাজহার নামে একজন লিখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাচ্ছেন আলিম দার। থ্যাংক ইউ দার সাব, ফর ইউর সার্ভিস।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর