,

সাকিব-লিটন যাচ্ছেন না; মাশরাফি-মাহমুদউল্লাহ অনিশ্চিত

news-image

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান। এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে নির্ধারিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সাকিবের অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন সফর থেকে বিরত থাকার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আবেদন পায়নি বলে দল নির্বাচক কমিটির পক্ষ থেকে জানানোর পর সাকিবের বিষয়ে দ্বিধা-দন্দ্ব সৃষ্টি হয়।

কলম্বোতে আগামী ২৬, ২৮ এবং ৩১ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পাপন জানান, সাকিব ছাড়াও জুলাই মাসের শেষ সপ্তাহে বিয়ে করায় শ্রীলঙ্কা সফরে থাকছেন না লিটন দাস। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ইনজুরি সমস্যা আছে। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। পারফর্মেন্স মোটেও ভালো নয়। ৮ ম্যাচে ৩৬১ রানে মাত্র ১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার। এটা তার ক্যারিয়ারে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সবচেয়ে খারাপ পারফরমেন্স।

বিশ্বকাপে খারাপ পরফরমেন্সের পর মাশরাফির অবসর নিয়েও কথা উঠেছিল। যদিও অধিনায়ক এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। নিজ মাঠে একটি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে মাশরাফিকে বিদায় দেয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন পাপন। লন্ডনে আজ শনিবার সাংবাদিকদের পাপন বলেন, ‘আমি শুনেছি মাশরাফি ফিট নয়, যদিও তার এমআরই করা হয়নি । সাকিব হজ্বে যাচ্ছে। আগামী সিরিজে তাকে পাওয়া যাবে না। বিয়ের জন্য লিটন ছুটি চেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এ তিন জনের না থাকার যথেষ্ঠ সম্ভাবনা আছে।’

তিনি আরো বলেন, ‘মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদেরও কিছু ফিটনেস সমস্যা আছে। থাকতে পারে রুবেল হোসেনেরও কিছু সমস্যা। আমাদের অপেক্ষা করতে হবে, এ সময়ের মধ্যে তারা ভালো হয়ে ওঠে কি-না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর