,

ঈদ হতে পারে ১২ আগস্ট, ছুটি মিলতে পারে ৯ দিন!

news-image

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হতে পারে। একদিন ছুটি আদায় করতে পারলে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও টানা ৯ দিনের ছুটি মিলবে চাকরিজীবীদের।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরই মধ্যে ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন হতে পারে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসাবে বাংলাদেশে ঈদ হতে পারে ১২ আগস্ট। যদি ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হয় তবে সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। যদিও গেল ঈদুল ফিতরে ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে থাকা কর্মদিবসটিকে ছুটির আওতায় আনা হয়নি। গত বছর মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট আর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর