,

১০ দিনেই ভেঙে পড়ল সরকারি হাসপাতালের ফটক

news-image

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক ভেঙে পড়ে নির্মাণের ১০ দিনের মধ্যেই।শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ লাখ টাকার সংস্কার কাজের অংশ হিসেবে মূল ফটক নির্মাণের ১০ দিনের মাথায় তা ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবী, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় শুক্রবার জুমার নামাজের সময় ফটকের বর্ধিত ৭ ফুটের অংশটুকু ভেঙে যায়।

নকলা শহরের আব্দুস সামাদ ও ফকির মিয়া বলেন, সিমেন্টের পরিবর্তে বালু ও নিম্নমানের রড ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে। তবে ঠিকাদার আব্দুল ওয়াদুদ বলেন, রাজমিশ্রিরা তার চোখ ফাঁকি দিয়ে নিন্মমানের পণ্য দিয়ে ঢালাই করায় এমনটা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আপতত কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। শেরপুর সিভিল সার্জন ডা. রেজাউল করিম বলেন, আমি বিষয়টি শুনেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা না বলে এ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে মুঠোফোনে সাংবাদিকদের জানান। সূত্রঃ দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর