,

গাছ লাগানোর জন্য তুরস্কে সরকারি ছুটি!

news-image

তুরস্কে বৃক্ষরোপনের জন্য সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃক্ষরোপন আন্দোলনের ডাক দিয়ে দেশটিতে সাড়া ফেলে দেয়া যুবক এনিস সাহিনের ভাইরাল হওয়া স্ট্যাটাসে সাড়া দিয়ে ওই ছুটি ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। খবর ডেইলি সাবাহর।

ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে তুর্কি যুবক সাহিন বলেন, চমৎকার একটি আইডিয়া পেয়েছি। মুসলিম প্রধান দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই।গাছ লাগানোর জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন আমরা দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ এক সঙ্গে ওই দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই।

তার এ পোস্টে কয়েক ঘণ্টায় সাড়ে ৫ লাখ লাইক ও কমেন্ট পড়ে। এদের মধ্যে সরকারি আমলারা আছেন। এক পর্যায়ে এটি নজরে পড়ে প্রেসিডেন্ট এরদোগানের।তুর্কি প্রেসিডেন্ট সাহিনকে তার পোস্টের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, চমৎকার একটি আইডিয়া দিয়েছেন সাহিন। এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শিগগির আমি আমার কর্মকর্তাদের সঙ্গে বসে গাছ লাগানোর জন্য একটি ছুটির দিন ঘোষণা করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর