,

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে জড়ালে ইসরাইলও ছাড় পাবে না: হিজবুল্লাহ প্রধান

news-image

লেবাননে তেহরান মদদপুষ্ট হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ার করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে মার্কিন মিত্র দেশ ইসরাইল ছাড় পাবে না।’ শুক্রবার এএফপি’র একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হিজবুল্লাহ’র আল-মানার টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাতকারে হাসান নাসরুল্লাহ বলেন, ‘এমন পরিস্থিতির সৃষ্টি হলে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরাইলে হামলা চালাতে সক্ষম।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইসলামি প্রজাতন্ত্রকে নিয়ে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য জোরদার করার পর হিজবুল্লাহ নেতা এমন মন্তব্য করলেন।

নাসরুল্লাহ বলেন, ‘যখন আমেরিকানরা বুঝবে যে এই যুদ্ধ ইসরাইলকে উপড়ে ফেলতে পারে তখন তারা পুনর্বিবেচনা করবে। ইরানের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের দায়িত্ব।’তিনি আরও বলেন, ‘সংঘাত শুরু হলে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কোন দেশের কেউই লাভবান হবে না।’শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান হামলার ব্যাপারে ট্রাম্পের ক্ষমতার গতি বেঁধে দিতে ভোটাভুটি হয়। এ সময়ে আশংকা করা হয়, তার কঠোর নীতি অপ্রয়োজনীয় একটি যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্রকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে। কিন্তু হিজবুল্লাহ ভূমধ্যসাগরীয় ছোট এ দেশে প্রধান রাজনৈতিক খেলোয়াড় এবং গত বছর পার্লামেন্ট নির্বাচনে তারা ১৩ টি আসন পায়। লেবাননের মন্ত্রিপরিষদে হিজবুল্লাহ’র তিনজন মন্ত্রী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর