,

এক বজ্রপাতে বাবা-দুই ছেলেসহ ৪ জন লা*শ

news-image

জেলা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বাবা ও দুই ছেলেসহ চারজনের মৃ*ত্যু হয়েছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃ*তরা হলেন- মোতালেব সরদার (৫০), তার ছেলে ফরিদ সরদার (২০) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। বেলা সোয়া ২টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ একটি বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃ*ত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃ*ত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, পাচুড়িয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু* হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর