,

মাধুরীর হাত ধরে নাচলেন হৃতিক, ভাইরাল দুই ডান্সারের ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : ‘কোয়লা’ ছবির শুটিংয়ে রোগা, লম্বাটে ছেলেটা তখন আর পাঁচটা কর্মী। ছবির নায়িকা মাধুরী দীক্ষিত রীতিমতো তখন তারকা। ওই ছেলেটাও পরে বলিউডে পা রাখে। নাম-যশও হয়েছে প্রচুর। ছেলেটি আর কেউ নয়, রাকেশ রোশনপুত্র হৃতিক। নিজের ‘স্ক্রিন আইডল’-এর সঙ্গে একটি রিয়েলিটি শোয়ে নাচলেন বলিউডের মাইকেল জ্যাকসন। অন্তর্জালে ভাইরাল হৃতিক-মাধুরীর নাচের ভিডিও।

‘সুপার থার্টি’ ছবিতে বিহারের অংকের শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন। ছবি মুক্তি পেয়েছে গতকাল, শুক্রবার। ওই ছবিটির প্রচারে একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। শোয়ে বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত। আর মাধুরীকে হাতের কাছে পেয়ে নিজের দীর্ঘদিনের সাধ মেটালেন ডুগ্গু।কোয়লা ছবির ‘হোশ না খোদে কাহি জোশ মে দেখনে বালা’ গানে মাধুরীর সঙ্গে তাল মেলালেন বলিউডের গ্রিক গড। চারদিকে তখন হাততালির রোল। হৃতিক রোশনের মন্তব্য, এই মুহূর্তটা সারাজীবন সঙ্গে থেকে যাবে।

কোয়লা ছবির পরিচালক ছিলেন রাকেশ রোশন। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ ও মাধুরী দীক্ষিত। ভিলেনের চরিত্রে ছিলেন অমরীশ পুরী। ওই ছবিতে বাবাকে সহযোগিতা করেছিলেন হৃতিক রোশন। করন-অর্জুন ছবিতেও বাবার সহকারীর ভূমিকায় ছিলেন। পরে কহো না প্যার হ্যায় ছবিতে বলিউডে পা রাখেন হৃতিক। ওই ছবিটির পরিচালক ছিলেন রাকেশ। তারপর কেটে গিয়েছে দেড় দশক। বলিউডে নিজেকে প্রমাণ করেছেন হৃতিক। এবার মুক্তি পাচ্ছে সুপার থার্টি। ছবিটি ইতোমধ্যেই মন জয় করেছে সমালোচকদের। অভিনেতা নিজেও আশাবাদী। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা দেবে বলে মনে করছে সিনেমার ব্যবসা বিশেষজ্ঞরা।

https://www.facebook.com/ColorsTV/videos/1113217448861998/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর