,

‘মোদি-বিজেপি নয়, মুসলিমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় পার্লামেন্ট লোকসভার উত্তর প্রদেশের মুসলিম এমপি শফিকুর রহমান নতুন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘মুসলিমরা আল্লাহ’র ওপর বিশ্বাস রেখে পৃথিবীতে বসবাস করে। তারা কংগ্রেস বিজেপি কিংবা মোদির ওপর আস্থা রাখতে পারে না, তাদের ভয়ও করে না। এটা তাদের অধিকার যে, তারা (মুসলিম) ভারতে বসবাস করবে।’

তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘এখানে (ভারতে) বসবাসের অধিকার আছে তাদের। এটা তাদের জন্মভূমি। তারা এই দেশের নাগরিক তাই তাদের দায়িত্ব যে, এই দেশকে সুরক্ষা দেয়া এবং দেশের ওপর জুলুমের প্রতিবাদ করার অধিকারও আছে তাদের। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তারাও (মুসিলিমরা) দেখে।’ লোকসভার ওই এমপি আরও বলেন, ‘তাদের ধর্ম তাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়। কিন্তু তারা আজ পাশবিক নির্যাতনের শিকার। তাদেরকে দিয়ে এমন সব স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে যা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।’

এমপি শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘দেশের মুসলিমদেরকে মসজিদে গিয়ে সুষ্ঠুভাবে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। শুধু মসজিদ নয় এমনকি তারা শুক্রবারের জুমার নামজ রাস্তায় পড়ার ক্ষেত্রে বাঁধাগ্রস্ত হচ্ছে। আরও নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে।’

তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘মুসলিমদের সঙ্গে এটা হলেও অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু ঠিকই তাদের প্রার্থনা করতে পারছে নির্বিঘ্নে। তারা সব স্থানে তাদের প্রার্থনালয়গুলোতে সুরক্ষিত। শুধু মুসলিমদের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। এমনটা চলতে পারে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর