,

অন্তত একটা দিন লাভের কথা চিন্তা করবেন না: ভারতীয়দের নিশাম

news-image

অতি উৎসাহী হলে যা হয় আরকি। ক্রিকেট বিশ্বের যেখানেই খেলুক না কেন ভারতের সমর্থক থাকবেই এটা কারোরই অজানা নয়। কিন্তু সেই সমর্থকদের অতি উৎসাহী কর্মকাণ্ড অনেক সময় আলোচনা-সমালোচনার জন্ম দেয়।এই যেমন সেমিফাইনালের আগেই ফাইনালের ৪১ শতাংশ টিকিট কিনে রেখেছিলেন ভারতীয় সমর্থকরা। ফাইনালে উঠবে ভারত, এ আশায় ফাইনাল ম্যাচের প্রায় অর্ধেকসংখ্যক টিকিট কিনে রেখেছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু সব প্রস্তুতিতে পানি ঢেলে দেয় নিউজিল্যান্ড।

দলের প্রতি এমন অতি উৎসাহী আত্মবিশ্বাসই ডুবালো ভারতীয় সমর্থকদের। টিকিট কেনা অধিকাংশ ভারতীয়ই তাই লর্ডসে ফাইনাল দেখতে আসবেন না, এমন আশঙ্কা করছেন অনেকে। এ তালিকায় আছেন কিউই অলরাউন্ডার জিমি নিশামও।ভারতীয় সমর্থকদের তাই অনুরোধ করেছেন, ম্যাচ না দেখলে অন্তত টিকিটগুলো যেন আইসিসিকে ফেরত দিয়ে দেন তারা। তাতে যেসব কিউই বা ইংলিশ ভক্তের কাছে টিকিট নেই, তারা ফাইনাল ম্যাচটা দেখতে পারবেন।

টুইটারে ভারতীয় সমর্থকদের আহ্বান করেছেন, ‘প্রিয় ভারতীয় সমর্থকবৃন্দ, আপনারা যদি ফাইনাল ম্যাচ মাঠে এসে দেখতে না চান, তাহলে অনুগ্রহ করে অফিশিয়াল প্ল্যাটফর্মে টিকিটগুলো আবার বিক্রি করে দিন। আমি জানি অতিরিক্ত লাভ করতে অনেক ভালো লাগে, কিন্তু অন্তত এক দিন লাভের কথা চিন্তা না করে ক্রিকেট ভক্তদের ফাইনাল ম্যাচটা দেখার সুযোগ করে দিন!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ