,

নয় বছরের পরিচিত পাত্রকে বিয়ে করছেন অভিনেত্রী আফ্রি

news-image

বিনোদন প্রতিবেদকঃ ‘ওম্যান্স ওয়ার্ল্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আফ্রি সেলিনা। এরপর মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত রেখেছেন নিজেকে। ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তার জ্বলজ্বলে উপস্থিতি। বর্তমানে ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিও নিয়ে।

তারই ফাঁকে দিলেন দারুণ এক খবর। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংশ শুরু করতে যাচ্ছেন তিনি। অর্থাৎ বসছেন বিয়ের পিঁড়িতে। আফ্রি নিজেই নিশ্চিত করেছেন, সম্প্রতি বাগদান সেরেছেন তিনি। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় এক ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয়েছে তার। পাত্র হৃদয় খান পেশায় একজন ব্যবসায়ী। বাড়ি কুমিল্লা হলেও পাত্রের পরিবার ঢাকায় থাকেন। পাত্রের সঙ্গে বেশ অনেকদিন ধরেই আফ্রির পরিচয়। তাদের মধ্যে বেশ ভালো একটা জানাশোনা ছিল প্রায় নয় বছর ধরে। আফ্রির মায়ের পছন্দেই অবশেষে তাদের চার হাত এক হল।

আফ্রি তার এ বিয়ের ব্যাপারে বলেন, ‘আমার মায়ের পছন্দেই সবকিছু হয়েছে। তবে ছেলেকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার মা যখন অসুস্থ ছিলেন অনেকদিন তখন সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলো। তখন থেকেই তার প্রতি আমার মায়ের একটা ভালো লাগা তৈরি হয়েছে। মায়ের ইচ্ছাকেই আমি সম্মতি দিয়েছি।’

বিয়ের আনুষ্ঠানিকতা কবে সারবেন জানতে চাইলে আফ্রি বলেন, ‘সবেমাত্র আংটি বদল হয়েছে। তবে আমরা দুজন নিজেদেরকে আরও একটু সময় দিতে চেয়েছি। যার কারণে বিয়ের জন্য একটু সময় নিচ্ছি। চলতি বছরের শেষের দিকে নয়তো আগামী বছরের মাঝামাঝি সময়ে বিয়ের কাজটা সম্পন্ন হবে। তখন অনুষ্ঠান করে সবকিছু হবে।’

আফি তার বাগদানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে ক্যাপশন লিখেছেন বেশ মজা করে। তিনি লেখেন, ‘জীবনে প্রথমবার পরিবারের কোনো সিদ্ধান্তকে গুরুত্ব দিলাম’। প্রসঙ্গত, ২০১১ সালে নাঈম তালুকদারের নির্দেশনায় ওপার বাংলার ইন্দ্রনীলের বিপরীতে ‘অন্যপথ’ চলচ্চিত্রে প্রথমবারের মত অভিনয় করেন। এরপর মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ ও কলকাতার ‘স্মৃতিমালা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মুক্তির অপেক্ষায় আছে আফ্রি অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ চলচ্চিত্রটি। আশা করা যাচ্ছে আগামী কোরবানির ঈদে আফ্রি অভিনীত এ ছবিটি মুক্তি পাবে। এছাড়া এখন পুরোদমে ব্যস্ত রয়েছেন ছোট পর্দার কাজ নিয়ে। আসছে ঈদে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন, হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১