,

যিনি ঘুষ নেন এবং যিনি ঘুষ দেন তারা উভয়েই অপরাধী : প্রধানমন্ত্রী

news-image

নিউজ প্রতিবেদক : দুর্নীতির কারণে দেশের উন্নয়ন যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই দুর্নীতি দমনে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যিনি ঘুষ নেন এবং যিনি ঘুষ দেন তারা উভয়েই অপরাধী। সবাই মিলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।

শনিবার (১৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে, মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৯-২০ অর্থ-বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয় বরং তৃণমূলেও উন্নয়নের ওপর জোর দেন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সকল প্রস্তুতি আছে বলে জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষকে নাগরিক সুবিধা দিতে চায় সরকার। মানুষ যেন গ্রামে বসেই সবধরণের সুবিধা পায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার। কৃষিজমি রক্ষার জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে দিয়েছে সরকার।’ তাই কৃষিজমিতে যেন কোনো শিল্পকারখানা গড়ে না উঠতে পারে সেদিকে বিশেষ নজর দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং দেশের সুবর্ণ জয়ন্তী পালনের পর দেশে কোন ভিক্ষুক ও গৃহহারা থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কর্ম-সম্পাদন চুক্তির মাধ্যমে মন্ত্রণালয় ও বিভাগসমূহের মধ্যে সমন্বয় এসেছে ফলে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন কাজ সম্ভব হচ্ছে। কর্মঘণ্টার বাইরে গিয়ে সচিব ও কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করছেন, যার সুফল দেশের মানুষ পাচ্ছে।’ তাই সবাইকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান সরকারপ্রধান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর