,

অভিনেতা গাংগুয়া হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। গত বৃহস্পতিবার (১১ জুলাই)রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। গতকাল তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান,গাংগুয়াকে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। পারভেজ গাংগুয়ার মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আমি অভিনেতা পারভেজ গাঙ্গুয়ার মেয়ে। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ প্রে ফর হিম।’

গাংগুয়ার অভিনয়ে পথচলা শুরু হয় মঞ্চ নাটকের মাধ্যমে।পরে অভিনেতা জসিমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার কাছেই অ্যাকশনে প্রশিক্ষন নেন। গাংগুয়া অভিনীত ‘রাজা বাবু’ চলচ্চিত্রটি সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘আত্মগোপন’, ‘পাপের প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর