,

গরুর মাংসের স্যুপ খাওয়ায় পিটিয়ে রক্তাক্ত

news-image

অনলাইন ডেস্ক : রেস্তোরাঁয় গরুর মাংসের স্যুপ খাওয়ায় ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এক যুবককে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তামিলনাড়ুর নাগাপত্তিনমে ঘটেছে এ ঘটনা। আহত ব্যক্তির নাম মহম্মদ ফৈজান। তিনি গত ৯ জুলাই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে বিফ স্যুপ খাওয়ার ছবি দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটির কারণেই বিপদে পড়েন ফৈজান।

তার পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের। এ নিয়ে ফৈজানের সঙ্গে বাদানুবাদও হয়। এরপর হঠাৎ ফৈজানের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা। ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে তার উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে লুটিয়ে পড়েন ফৈজান।

ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার আগে হামলাকারীরা জানায়, ফৈজান গোমাংস খেয়ে অপরাধ করেছে। সে জন্যই এ হামলা। ধারারো অস্ত্র এবং লোহার রড দিয়ে মারায় গুরুতর অসুস্থ মহম্মদ ফৈজান। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

ফৈজানের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশ কুমার, গণেশ কুমার, মোহন কুমার-সহ মোট চার যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর