,

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন বনি কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন তার স্বামী প্রযোজক বনি কাপুর। এই অভিনেত্রীর মৃত্যু কি নিছক আকস্মিক মৃত্যু, নাকি খুন হয়েছিলেন? শ্রীদেবীর মৃত্যুর পর থেকে মানুষের মনে দানা বাঁধা এহেন নানা প্রশ্নকে উসকে দিয়েছিল কেরালাার ডিজিপি ঋষিরাজের চাঞ্চল্যকর মন্তব্য।

ফের কেরালার এই ডিজিপির বক্তব্যকে ঘিরে বলিমহল থেকে গোটা দেশবাসীর মাথায় আরেকবার চাগাড় দিয়েছিল সন্দেহ। কিন্তু ডিজিপির মন্তব্য নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শ্রীদেবীর পরিবারের কাউকেই। তবে এবার মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর।

ঋষিরাজের মন্তব্য নিয়ে বনি কাপুরকে জিজ্ঞেস করা হলে, তিনি সাফ জানান যে, এ ধরনের ভিত্তিহীন কথাবার্তায় মোটেই পাত্তা দেন না তিনি।

“এধরনের মনগড়া গল্প ভবিষ্যতেও শোনা যাবে। তাই আলাদা করে এগুলোর উত্তর দেওয়ার প্রযোজন বলে মনে করি না আমি,” কেরালার ডিজিপির বক্তব্যের পালটা উত্তর দিতে গিয়ে এমনটাই বলেন বনি কাপুর।

কিছুদিন আগেই ঋষিরাজের মন্তব্যে শ্রীদেবীর মৃত্যুর পর প্রায় দেড় বছর বাদে মাথা চাড়া দিয়েছিল এক নয়া তথ্য। যা জেনে রীতিমতো চমকে গিয়েছিলেন অনেকেই। ঋষিরাজের কথায়, তার বন্ধু ডক্টর উমাদাথন ভীষণ অভিজ্ঞ একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন একবার। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন।

ফরেনসিক বিশেষজ্ঞ উমাদাথন বলেন, “আমার অনুমান, সম্ভবত এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে শ্রীকে খুন করা হয়েছে।”

ঠিক কী বলেছিলেন উমাদাথন? তার মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোনও মানুষ সেভাবে এক ফুট জলে ডুবে মারা যেতে পারে না, তা তিনি যতই মদ্যপান করুন না কেন। বাস্তবে এটা প্রায় অসম্ভব। একমাত্র কেউ যদি তার পা এবং মাথা জলে ডুবিয়ে চেপে রেখে দেয়, তাহলেই এভাবে মৃত্যু ঘটতে পারে কোনও ব্যক্তির। আর এই মন্তব্যকে ঘিরেই নতুন রহস্যের গন্ধ পেয়েছিলেন অনেকেই। তবে, ঋষিরাজের বক্তব্যকে নিছক অনুমান বলেই উড়িয়ে দিয়েছেন বনি কাপুর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ