,

পানিতে উত্তাল কুশিয়ারা

news-image

সিলেট প্রতিনিধি : ফুঁসছে কুশিয়ারা। প্রতিমুহূর্তে বাড়ছে বরাকের এই শাখার পানি। উজানে, ভারতের আসাম ও মনিপুর রাজ্যে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামছে বরাকের দুকূল ছাপিয়ে। তারই প্রভাবে বেড়ে চলেছে নদীটির পানি। এর অববাহিকা অঞ্চলে বড় ধরণের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

অবশ্য সুরমার পানিও বাড়ছে। তবে তা কুশিয়ারার মতো এত বেশি না। বরাক সোজাভাবে বাংলাদেশে প্রবেশ করে কুশিয়ারা নামে প্রবাহিত হয়েছে। আর সুরমা কিছুটা বাঁক নিয়ে। আর তাই পানির তোড় সুরমার চেয়ে এ কুশিয়ারার-ই বেশি। বৃহস্পতিবার এই নদীর শেরপুর পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল। তবে শুক্রবার সবকটি পয়েন্টে কেবল বিপদসীমা অতিক্রমই করেনি, বরং প্রতি ঘন্টায় পানি বেড়েই চলেছে।

সেদিন সকাল ৬টায় প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে। সকাল ৯টায় তা বাড়ে আরো ১০ সেন্টিমিটার। ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত কুশিয়ারা ১২টায় আরো বাড়ে আরো ১০ সেন্টিমিটার। তখন প্রবাহিত হচ্ছিল ৫২ সেন্টিমিটার উপর দিয়ে। বিকেল ৩টায় তার রূপ আরো ভয়ংকর! পানি বাড়ে আরো ১৭ সেন্টিমিটার। তখন বইছিল বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে। আর সন্ধ্যা ৬টায় বইছিল ৮২ সেন্টিমিটার উপর দিয়ে। মানে ৩ ঘন্টায় বেড়েছে আরো ১৩ সেন্টিমিটার।

শেওলা পয়েন্টেও বাড়ছে দ্রুত। শুক্রবার সকাল ৬টায় ০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কুশিয়ারা। ৯টায় তা বাড়ে আরো ৮ সেন্টিমিটার। তখন বইছিল ১৩ সেন্টিমিটার উপর দিয়ে। পরের ৩ ঘন্টায় বাড়ে আরো ৭ সেন্টিমিটার। বিকেল ৩টায় অবশ্য বেড়েছে ৩ সেন্টিমিটার। তখন বইছিল ২৩ সেন্টিমিটার উপর দিয়ে। আর সন্ধ্যা ৬টায় বেড়েছে আরো ৭ সেন্টিমিটার। তখন বইছিল বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে।

শেরপুর পয়েন্টেও কুশিয়ারার পানি বাড়ছে দ্রুত। শুক্রবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরের ৩ ঘন্টায় বাড়ে আরো ৩ সেন্টিমিটার। তখন বইছিল বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে। পরের ৩ ঘন্টায় বেড়েছে আরো ৩ সেন্টিমিটার। পরের ৩ ঘন্টায় বেড়েছে অবশ্য ২ সেন্টিমিটার। আর দিনের শেষ ৩ ঘন্টায় বেড়েছে আরো ৩ সেন্টিমিটার। মানে সন্ধ্যা ৬টায় কুশিয়ারা শেরপুর পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর