,

সংসদীয় বিশ্বকাপে রানার্স-আপ বাংলাদেশ

news-image

অপরাজিত দল হিসেবে আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হলো না বাংলাদেশের সংসদ সদস্যদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা হেরে গেছে পাকিস্তানের সাংসদদের কাছে। তাও বেশ বড় ব্যবধানে। ৯ উইকেটে হেরে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারল না নাঈমুর রহমান দুর্জয়ের দল।

গতকাল ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে।

জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারেই সে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও, গ্রুপ পর্বে এই পাকিস্তানকেই ১২ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্টের পর্দা নামলেও এখনই লন্ডন ছাড়ছেন না আসরে অংশ নেয়া দলগুলোর সংসদ সদস্যরা। কেননা আগামী ১৪ জুলাই তারা সকলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি লর্ডসে বসে উপভোগ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ