,

‘বাবা, আমার বিয়ে মেনে নাও, পালাতে-পালাতে আমি ক্লান্ত’

news-image

ডেস্ক রিপোর্ট।। মেয়ের বাবা ক্ষমতাসীন দলের নেতা। অন্যদিকে ছেলের পরিবার নিচু জাতের। কিন্তু প্রেমের টানে শ্রেণি-বৈষম্য ভুলে গিয়ে দু’জনে আবদ্ধ হয়েছেন বিয়ের বন্ধনে। কিন্তু অমতে বিয়ে করায় মেয়ে ও তার স্বামীকে মারতে গুণ্ডা পাঠিয়েছেন ক্ষমতাধর বাবা। শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো হলেও, আদতে বাস্তবেই ঘটেছে এই ঘটনা। বাবা-ভাইয়ের রোষ থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষী। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, দলিত ছেলেকে বিয়ে করে বাবা-ভাইয়ের রোষানলে পড়েছেন ২৩ বছর বয়সী সাক্ষী। তার বাবা রাজেশ মিশ্র বিজেপি বিধায়ক। তিনি ও তার ব্যবসায়ী স্বামী অজিতেশ কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে জানিয়েছেন, তাদের খুঁজে বেড়াচ্ছেন সাক্ষীর বাবা রাজেশ। এমনকি তাদের খুন করতে ভাড়াটে গুণ্ডাও পাঠিয়েছেন। ভয় দেখানো হচ্ছে অজিতেশের পরিবারকে। বাবার সঙ্গে এসব কাজে জড়িত সাক্ষীর ভাই ভিকিও। সম্প্রতি তাদের নিস্তার দিতে বাবা, ভাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করেছেন।

সর্বশেষ ভিডিওতে দেখা যায় অজিতেশের পাশে বসে আছেন সাক্ষী। বাবা, ভাইয়ের উদ্দেশে বলছেন, বাবা, আমার বিয়ে মেনে নাও। যে গুণ্ডাকে পাঠিয়েছো, আমাদের কিছু হলে সেই রাজীব রানার পুরো খানদান জেলে যাবে। পালাতে পালাতে আমি ক্লান্ত। বাবা এবং ভিকি, মাননীয় এমএলএ পাপ্পু ভারতৌলজি এবং ভিকি ভারতৌলজি, নিজেরা শান্তিতে থাকো, যত খুশি রাজনীতি করো, আমাদেরও শান্তিতে থাকতে দাও। ভিডিওতে অজিতেশ বলেন, একটা হোটেলে উঠেছিলাম। প্রচুর লোক এসেছিল আমাদের মেরে ফেলতে। ভাগ্য ভালো, সুযোগ বুঝে পালিয়ে যাই। আমি দলিত পরিবারের ছেলে।

তাই নিজেদের ইজ্জত বাঁচাতে এই সব করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে সাহায্য চাওয়া ছাড়া, নিরাপত্তা চেয়ে এলাহাবাদ হাইকোর্টেও আবেদন জানিয়েছেন নবদম্পতি। অন্য একটি ভিডিওতে সাক্ষীকে বাবার উদ্দেশে বলতে শোনা যায়, বাবা, আমি সত্যিই বিয়ে করেছি। ফ্যাশন করে সিঁদুর পরিনি। দয়া করে মেনে নাও। অজিতেশের বাড়ির লোকজনকে ভয় দেখানো বন্ধ করো। বাবা, অজিতেশরাও মানুষ, জানোয়ার নয়। নিজের চিন্তাভাবনা বদলাও। সাক্ষীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একটি ভিডিও শেয়ার করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপও। এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ভিডিওটি দেখেছে। এই দম্পতিকে নিরাপত্তা দেয়ার কথা ভাবা হচ্ছে।

অজিতেশের বাড়ির সামনে প্রহরা বসানো হয়েছে। তবে ওই দম্পতি কোথায়, তা তারা জানে না। এদিকে, সাক্ষীর সকল অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। সাংবাদিকদের কাছে তার দাবি, সব রাজনৈতিক চক্রান্ত। আমি বিয়ের বিরোধী নই। একটাই চিন্তা, ছেলেটি মেয়ের থেকে ৯ বছরেরও বেশি বড়। তেমন রোজগারও করে না। আমি চাই, ওরা বাড়ি ফিরে আসুক। এখানে উল্লেখ্য, তার বিরুদ্ধে ইতিমধ্যে চারটি ফৌজদারি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর