,

ধ**র্ষকের শারীরিক সক্ষমতা ধ্বংস করে শাস্তি দেবে যে দেশ

news-image

ডেস্ক রিপোর্ট।। ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় শিশুর ধর্ষণকারীদের যৌন সক্ষমতা ধ্বংস করার আইন পাশ করেছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির ২৪৭ জন এমপির ভোটে আইনটি পাশ হয়। ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের কেউ ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হলে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। এছাড়া দেশটিতে শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।দেশটির জাতীয় পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ‘ ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু।’ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর