,

রশিদ খানকে পুরো দায়িত্ব দিলো এসিবি

news-image

স্পোর্টস ডেস্ক।। রশিদ খানকে আফগানিস্তানের অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে গুলবাদিন নাইবকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে লেগ স্পিনার রশিদ খানকে দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খবর টোলো নিউজ।

আসগর আফগানের অধিনায়কত্বে ভালোই খেলছিল আফগানিস্তান। তিন ফরম্যাটেই আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। অথচ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই অধিনায়কত্বে বড়সড় পরিবর্তন এনেছিল এসিবি। আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের নেতৃত্ব দেয়া হয় গুলবাদিন নাইবকে। শুধু তাই নয়! তিন ফরম্যাটের জন্য তিনজন অধিনায়ক ঠিক করে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব, তারকা লেগ স্পিনার রশিদ খানকে দেয়া হয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। আর রহতম শাহকে দেয়া হয় টেস্ট দলের নেতৃত্ব। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে বোর্ডের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান। তারা আইপিএল খেলা অবস্থায় ভারতে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে অধিনায়ক পরিবর্তনের প্রতিবাদ জানান।

এবারের বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে কোনো সাফল্যই এনে দিতে পারেননি ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব। তার নেতৃত্বে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় পায়নি আফগানরা। দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ এসিবি। যে কারণে বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই ক্রিকেট বোর্ড গুলবাদিন নাইবকে সরিয়ে রশিদ খানকে তিন ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর