,

‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পারমানেন্ট!’

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াজগতের চিরাচরিত এক প্রবাদবাক্য, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট?’ অর্থাৎ, ফর্ম সাময়িকের, কিন্তু ক্লাস চিরকালের। আজ সেই প্রবাদ বাক্যটা যেন আরও একবার প্রমাণ করে দিলেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। ক্যারিয়ার-সায়াহ্নে নিজের পুরোনো ঝলক আরও একবার দেখিয়ে টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের ফাইনাল উঠে গেলেন তিনি।

১১ বছর পর উইম্বলডনে মুখোমুখি দেখায় স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ৭ (৭)-৬(৩), ১-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার।

আজ শুক্রবার (১২ জুলাই) অল ইংল্যান্ড কোর্ট ক্লাবে লড়াইয়ে নামার আগে মনস্তাত্ত্বিকভাবে অবশ্য এগিয়ে ছিলেন নাদালই। কেননা ১১ বছর আগে ২০০৮ এর মহাকাব্যিক সেই ফাইনালে জিতেছিলেন তিনি। কিন্তু ফেদেরারের কাছে আজকের ম্যাচটি ছিল প্রতিশোধের। আর সেটা খুব ভালোভাবেই নিয়ে নিলেন তিনি।

গ্রাস কোর্টে প্রথম সেট নির্ধারিত হয় টাইব্রেকে। জেতেন ফেদেরার ৭ (৭)-৬(৩) গেমে। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই-ই হয়নি। নাদাল একক আধিপত্য দেখিয়ে ৬-১ গেমেই হারিয়ে দেন ফেদেরারকে।

তবে তৃতীয় সেটেই ম্যাচে ভালোভাবে ম্যাচে ঘুরে দাঁড়ান বর্তমান বিশ্বের ৩ নম্বর বাছাই ফেদেরার। স্প্যানিশ কিংবদন্তি নাদালকে ৩-৬ গেমে হারিয়ে ম্যাচে ২-১’এ এগিয়ে যান তিনি। এরপর তুমুল লড়াইয়ে চতুর্থ সেটও নিজের করে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পথে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান ৮ বারের উইম্বলডন জয়ী এই কিংবদন্তি। ফেড এক্সপ্রেস ম্যাচ নির্ধারণী চতুর্থ সেট জেতেন ৬-৪ গেমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর