,

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেলের মুক্তিতে উজ্জীবিত রংপুর বিএনপির নেতাকর্মীরা

news-image

রংপুর ব্যুরো : বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিনের সভাপতি হাবীব উন নবী খান সোহেলের মুক্তিতে উজ্জীবিত রংপুরের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবারে রাতে বিএনপি নেতা সোহেল কারাগার থেকে মুক্তি পাবার খবরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জড়ো হন বিএনপি ও অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা। প্রিয় নেতার মুক্তির আনন্দে এসময় নেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরেন। এসময় রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু বলেন, রংপুরের কৃতি সন্তান হাবীব উন নবী খান সোহেলের জামিনের সংবাদে আমরা খুবই খুশি।

তাঁর নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান হবে এবং অবিলম্বে গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। এদিকে প্রিয় নেতার মুক্তির আনন্দের খবরে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোকছেনুল আরেফিন রুবেল, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য শাহ নেওয়াজ রহমান লাবু, মহানগর বিএনপির নেতা এম এম আলম পান্না, মহানগর মৎস্য জীবী দলের আহ্বায়ক মাহামুদুল হাসান সুজন, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম মিন্টুসহ রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা