,

বিয়ের আসরে কনে রেখে দৌড়ে পালালেন বর!

news-image

বিয়ে করতে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির বর। চলছে বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় সেখানে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান বর। শুক্রবার (১২ জুলাই) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের মজলিশপুর চর কর্ণেশনা গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার উপজেলার মজলিশপুর চর কর্ণেশনা গ্রামের মজি শেখের মেয়ে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী শান্তার বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিকেলে বিয়ে বাড়িতে হাজির হন তিনি। বিপদ আঁচ করতে পেরে বর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সামনে কনের পিতার কাছ থেকে বিয়ে বন্ধের মুচলেকা নিয়ে মানবিক কারণে কোন দণ্ড না দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর