,

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

news-image

টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় আগামী দুই দিন পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক।বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দুই দিন (১২-১৩ জুলাই) সাজেক ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন কটেজ মালিক সমিতি অব সাজেক’র সভাপতি সুবর্ণ দেব বর্মা।

কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য মালিক সমিতিসহ সাজেক উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্র ও শনিবার পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, এ দুদিন সরকারি ছুটির দিন থাকায় প্রায় কটেজে শতভাগ বুকিং ছিল, এখন সেগুলো বাতিল করা হচ্ছে। যেসব পর্যটক অগ্রিম বুকিং করেছিলেন, তাদের ফোন করে অর্থ ফেরত দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, টানা বর্ষণে এমনিতেই পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা থাকে। তাই সাজেক ভ্রমণে পর্যটকদের আবহাওয়া বিবেচনা করে ভ্রমণ করা উচিত। বর্তমান আবহাওয়ায় যদি পর্যটকরা ভ্রমণে আসেন, তা হলে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর