,

সেরা হওয়া কর্মকর্তার বাড়িতে ৯৩ লাখ টাকা, ৪০০ গ্রাম স্বর্ণ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দু’বছর আগে সেরা কর্মকর্তা হয়েছিলেন তিনি। অথচ দু’বছর পর তার বাড়ি থেকেই উদ্ধার হল ৯৩ লাখ টাকারও বেশি নগদ অর্থ। তদন্তকারীদের ধারণা এর পুরোটাই ঘুষের টাকা। সম্প্রতি ওই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের তেলেঙ্গানার রঙ্গ রেড্ডি জেলার শুল্ক কর্মকর্তা ভি লাবণ্য। তার বাড়ি হায়দরাবাদের হায়াথনগরে। বাড়িটা দেখতে নিতান্তই মধ্যবিত্ত। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৯৩ লাখ ৫০ হাজার নগদ টাকা এবং ৪০০ গ্রাম স্বর্ণ। সেরা কর্মকর্তার বাড়ি থেকে এত পরিমাণ বেআইনি নগদ উদ্ধার হওয়ায় হতভম্ব হয়ে গেছে পুলিশও।

এক কৃষকের অভিযোগ ঘিরেই তদন্ত শুরু হয়। ওই কৃষক পুলিশের কাছে গ্রাম শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। জমির রেকর্ডের সংশোধন করার জন্য ওই কর্মকর্তা নাকি ৮ লাখ টাকা চেয়েছিলেন কৃষকের কাছ থেকে। এর মধ্যে ৩ লাখ টাকা গ্রাম শুল্ক কর্মকর্তা নিজের জন্য এবং বাকি ৫ লাখ টাকা মণ্ডল শুল্ক কর্মকর্তা ভি লাবণ্যের জন্য চেয়েছিলেন বলে দাবি করেন ওই কৃষক। এই ভি লাবণ্যকে দু’বছর আগে তেলেঙ্গানা সরকার সেরা কর্মকর্তার পুরস্কার দেয়া হয়েছিল।

অভিযোগ পাওয়ার পর থেকেই এই বিষয়ে নজর রেখেছিল পুলিশ। ওই কৃষকের কাছ থেকে ৪ লাখ টাকা গ্রাম শুল্ক কর্মকর্তা নেন। তারপরই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রাম শুল্ক কর্মকর্তাকে জেরা করেই ভি লাবণ্যর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর