,

বউ ফেরত পেতে থানায় স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ‘আমার বউকে ফেরত চাই’-এমন প্ল্যাকার্ড নিয়ে থানায় স্বামী। তার সঙ্গে যোগ দিয়েছেন তার পরিবারের সদস্যরা। যতক্ষণ না তার স্ত্রীকে ফেরত দেয়া হচ্ছে ততক্ষণ তিনি থানা ত্যাগ করবেন না। এতে বিপাকে পড়েছেন থানার পুলিশ সদস্যরা। এমন চিত্র লক্ষ্য করা গেল ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর কোতোয়ালি থানায়। তারা অবস্থান নেন থানার মূল ফটকের সামনে। ঢুকতে দেয়া হচ্ছে না কোনো পুলিশ কর্মীকে। এমনকি থানা থেকে বেরও হতে পারছেন না কেউ।

পুলিশ জানায়, মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ড তোলাপাড়ার বাসিন্দা রাজা দাসের সঙ্গে চলতি মাসের ৫ তারিখ বিয়ে হয় প্রতিবেশী দোয়েল মণ্ডলের। দীর্ঘ ৮ বছরের সম্পর্ক। তারপরই সাতপাকে বাঁধা পড়ে এই যুগল। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দোয়েলের বাড়ির সদস্যরা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বউ ফেরতের দাবিতে প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নিয়েছে রাজা দাস ও তার পরিবার।

রাজার পরিবারের সদস্যরা জানান, ৫ জুলাই বাড়ি থেকে পালিয়ে রাজা দাসের বাড়িতে আসেন প্রেমিকা দোয়েল মণ্ডল। এরপর মন্দিরেই বিয়ে হয় তাদের। তবে অভিযোগ, তার পরদিনই বাবার অসুস্থতার কথা বলে দোয়েলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার। তারপর থেকে আর স্বামী রাজা দাসের বাড়িতে ফেরেননি দোয়েল।

স্ত্রী দোয়েলের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়া হয়নি রাজাকে। একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে রাজা জানতে পারেন স্ত্রী দোয়েলকে তার বাড়ির লোক অন্যত্র আবার বিয়ে দিয়েছে। এরপরই এই বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান রাজা। কিন্তু তাতেও কোনো সমাধান পাওয়া যায়নি। শেষে আজ কোতোয়ালি থানার সামনে বউ ফেরতের দাবিতে অবস্থান নিয়েছে রাজা দাস ও তার পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর