,

বলিউডের নায়ক আদিত্যের সঙ্গে জয়া

news-image

বিনোদন ডেস্কঃ যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে গিয়েছে ইংল্যান্ড। এই খেলা দেখতে মাঠে গিয়েছিলেন বাংলাদেশ-কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান। গ্যালারিতে ছিলেন বলিউডের অভিনেতা আদিত্য রয় কাপুর।

খেলা দেখতে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়। বৃহস্পতিবার তারে একসঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছেন। খেতে খেতে দুই দেশের চলচ্চিত্র নিয়ে টুকটাক আলাপও সেরেছেন তারা। জয়ার কাছ থেকে কলকাতার চলচ্চিত্রের বর্তমান হাল-হকিকত সম্পর্কে জেনে নিয়েছেন আদিত্য। জয়া আহসান নিয়মিত তার বিভিন্ন কাজ কর্মের ছবি ফেসবুক পেইজে পোস্ট করেন। ভক্তদের সঙ্গে শেয়ার করেন তারা নানা মূহুর্ত। সেই ধারাবাহিকতায় এজবাস্টন থেকে আদিত্যের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি।

এবারের বিশ্বকাপ আসরে জয়া আইসিসি’র আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। সেটা ছিল প্রথম সফর।আর গত সপ্তাহে আবার গেছেন বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর