সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ধোনির রানআউট নিয়ে আইসিসির ফানি ভিডিও (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির রানআউট নিয়ে বিতর্ক চলছেই। অনেক ভারতীয় বলছেন, সেই আউট ছিল অবৈধ। কারণ এ ক্ষেত্রে ফিল্ড প্লেসিংয়ের নিয়ম মানেনি নিউজিল্যান্ড। ওই সময় পাঁচজন ফিল্ডার প্রথম বৃত্তের মধ্যে থাকার কথা থাকলেও ছিলেন ছয়জন। ম্যাচে ধোনির আউটটিই ছিল টার্নিং পয়েন্ট। তিনি বিদায় নেয়ায় হেরে গেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে তাদের। খবর : যুগান্তর

স্বভাবতই ভারতীয় সমর্থকদের মনে বিষাদের সুর। সবাই বেদনায় বুক মোচড়াচ্ছেন। তাদের ধারণা, তিনি টিকে থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। ভারতীয় ক্রিকেটভক্তদের কাটা ঘায়ে আবার নুনের ছিটা। আইসিসির একটি ভিডিও গোচরে আসতেই হতাশ হয়েছেন তারা।

নিউজিল্যান্ডের সেরা ফিল্ডার মার্টিন গাপটিলের অসাধারণ থ্রোতে উড়ে যায় ধোনির উইকেট। পরে ২৪০ রানের লক্ষ্য ছুঁতে পারেনি ভারত। ২২১ রানেই গুটিয়ে যায় তারা। জয় প্রত্যাশার ম্যাচে পরাজয়ের জ্বালায় পুড়ছেন ভারতের শতকোটি ক্রিকেটপ্রেমী। উপরন্তু পরবর্তী সময়ে আইসিসির টুইট তাদের দহন আরও বাড়িয়েছে। এর ক্যাপশনে তারা লিখেছে- হাস্তা লা ভিস্তা, ধোনি।তাতে ভিডিও সংযুক্তি দিয়েছে আইসিসি। নিতান্তই সেটি মিম। যাতে দেখা গেছে, টার্মিনেটর দৃশ্যে আবির্ভূত হন গাপটিল। যার ছোড়া গোলায় পুড়ে ছারখার হয় স্ট্যাম্প।

অনেক ভারতীয় বলছেন, আইসিসি এটি নিয়ে জঘন্য মজা করছে। পুন অব গড লিখেছেন, ক্রিকেটের অভিভাবক সংস্থার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হোক। মুকাররম বলেন, আগুন জ্বালিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সাকেব আরশাদ একে ভারত-আইসিসি লড়াই বলে অভিহিত করেছেন।

https://www.youtube.com/watch?v=uiqLTxacHBg

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান