সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘা বাঘাদের টপকে বিশ্বসেরাদের তালিকায় দ্বিতীয় মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপটা যেন মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারসেরা বিশ্বকাপে পরিণত হয়েছে। আইসিসি র‍্যাংকিংয়ে বোলার হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর ১৪ নম্বরে আছেন। তবে ২০১৯ বিশ্বকাপে তাঁর পারফরমেন্স অসাধারণ হয়েছে। এই দারুণ পারফরমেন্সের প্রতিফলন দেখা গেছে বিশ্বকাপের র‍্যাংকিংয়েও। তাইতো ফিজ এখন বিশ্বকাপের আসরের দ্বিতীয় সেরা বোলার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত বোলিংয়ের র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় মুস্তাফিজুর রহমান, তৃতীয় জোফ্রা আর্চার, চতুর্থ লকি ফার্গুসন, পঞ্চম জাসপ্রিত বুমরাহ। এবারের বিশ্বকাপের বোলারদের মধ্যে এখন পর্যন্ত র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তিনি মোট ৮৩.২ ওভার বল করে ২৬ উইকেট নিয়ে রান দিয়েছেন ৪৩২। সেরা বোলিং ছিল পাঁচ উইকেট দিয়ে ২৬ রান। এছাড়া তাঁর ইকোনমি রেট ৫.১৮।

দ্বিতীয় স্থানে থাকা মুস্তাফিজ এবারের বিশ্বকাপে মোট ৭২.১ ওভার বল করে ২০ উইকেট নিয়ে রান দিয়েছেন ৪৮৪। সেরা বোলিং ছিল পাঁচ উইকেট দিয়ে ৫৯ রান। এছাড়া তাঁর ইকোনমি রেট ৬.৭০। তৃতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। এবারের বিশ্বকাপে তিনি মোট ৯০.৫ ওভার বল করে ১৯ উইকেট নিয়ে রান দিয়েছেন ৪১৯। সেরা বোলিং ছিল ৩ উইকেট দিয়ে ২৭ রান। এছাড়া তাঁর ইকোনমি রেট ৪.৬১।

চতুর্থ অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। এবারের বিশ্বকাপে তিনি মোট ৭৩.৪ ওভার বল করে ১৮ উইকেট নিয়ে রান দিয়েছেন ৩৫৯। সেরা বোলিং ছিল ৪ উইকেট দিয়ে ৩৭ রান। এছাড়া তাঁর ইকোনমি রেট ৪.৮৭। পঞ্চম অবস্থানে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। এবারের বিশ্বকাপে তিনি মোট ৮৪.০ ওভার বল করে ১৮ উইকেট নিয়ে রান দিয়েছেন ৩৭১। সেরা বোলিং ছিল ৪ উইকেট দিয়ে ৫৫ রান। এছাড়া তাঁর ইকোনমি রেট ৪.৪১।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান