,

বিয়ের জন্য ছুটি চাইলেন লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ে বলে কথা, লগ্ন ফেলে তো আর বিদেশ বিভুঁইয়ে খেলতে যাওয়া যায় না। গাঁটছড়া বাঁধতে তাই ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন লিটন দাস। বাংলাদেশের হয়ে শ্রীলংকা সফরে যেতে চান না তিনি। বিশ্বকাপের আগে আশীর্বাদ করেন লিটন। ফিরে এসে বিয়ের দিনক্ষণ জানিয়েছেন তিনি। আগামী ২৮ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন এ উইকেটরক্ষ-ব্যাটসম্যান।

এ জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি। দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর