,

বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের এমপিরা

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দল। পাকিস্তান, অল স্টার একাদশের পর নিউ জিল্যান্ড। টানা তিন ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চত করেছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি। বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের দুই ম্যাচেই জয় লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় বাংলাদেশের সংসদ সদস্যরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছিল বাংলাদেশ। গত বুধবার চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউ জিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন , জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর