,

রূপালি ব্যাংকের রুয়েট শাখায় ডা*কাতির চেষ্টা

news-image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালি ব্যাংক শাখায় নিরাপত্তারক্ষীকে ছু*রিকাঘাত করে ব্যাংক ডা*কাতির চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকের এ ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তা প্রহরীকে গলায় ছু*রিকাঘাত করে হ*ত্যার চেষ্টা করা হয় বলে জানান শাখা ব্যাবস্থাপক সোয়েবুর রহমান৷ আ*হত প্রহরীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সোয়েবুর রহমান বলেন, ব্যাংক ডাকাতিতে ব্যার্থ হয়ে গার্ড লিটনকে হ*ত্যার চেষ্টা চালায় ডা*কাতরা। পরে ছু*রিকাঘাতে আহত প্রহরী লিটন ফোন করে বলেন, ‘ডা*কাতরা ব্যাংকে ডা*কাতি করতে এসেছে। আমাকে গলা কে*টে হ*ত্যার চেষ্টা করেছে তারা। আমাকে বাঁচান স্যার।’ তিনি আরও বলেন, গার্ডের ফোন পেয়ে মতিহার থানার ওসিকে ফোন করা হয়। পুলিশ লিটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোয়াইবুর রহমান খান বলেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন ডাকাত মুখোশ পরে ব্যাংকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর ডা*কাত তার কাছে থাকা ধা*রালো ছু*রি দিয়ে গার্ড রুমে গিয়ে লিটনকে জ*বাই করার চেষ্টা করে। পরে ব্যাংকের সকল সিসি টিভি ক্যামেরা ডিসকানেক্ট করে দেয়। একপর্যায়ে ডাকাত ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করলেও ভাঙতে পারেনি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ম্যানেজার পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। লিটন কিছু কথা পুলিশকে জানিয়েছেন। তার কথা রেকর্ড করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর