,

বিশ্বকাপের সেরা খেলোয়ার হচ্ছেন সাকিবই

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য যাদের এগিয়ে রাখা হয়েছিল তারাই কাঁটা পড়লো সেমিতে। অর্থাৎ এখনো সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের।

রোহিতের সামনে সুযোগ ছিল বিশ্বকাপ ইতিহাসের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটা টপকে যাবার। শচীনের ৬৭৩ রানের রেকর্ডটা থেকে মাত্র ২৬ রান দূরে ছিলেন। তবে সেমিফাইনালে আউট হন মাত্র ১ রানে। ওয়ার্নারও পারেনি শচীনকে ছাড়াতে। রান সংগ্রাহকের তালিকায় এখনও তিনে সাকিব। ৬৪৮ নিয়ে রোহিত এক এবং ৬৪৭ রানে দুইয়ে ওয়ার্নার।

তবে এদের সাথে পার্থক্য গড়ে দিবে সাকিবের ১১ উইকেট। বিশ্বকাপ ইতিহাসে সাকিবই একমাত্র, যার ৬০০ এর বেশি রান এবং ১০ টার বেশি উইকেট রয়েছে। সাকিবের প্রতিদ্বন্দ্বী হতে পারেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সেক্ষেত্রেও ফাইনালে অন্তত আরেকটি ম্যাচ জয়ী ইনিংস খেলতে হবে তাকে।

রান-উইকেট ছাড়াও সাকিব দুর্দান্ত ছিলেন ব্যাটিং গড়ে। এ তালিকায় সাকিবের উপরে শুধু উইলিয়ামসন। প্রায় ৮৭ গড় নিয়ে সাকিব পেছনে ফেলেছেন রোহিত-ফিঞ্চকে।

এর আগে সেমি না খেলা কোন দলের খেলোয়াড় ম্যান অব দ্যা টুর্নামেন্ট না হলেও টুর্নামেন্ট সেরা হতে সেমি খেলাই লাগবে-এমনও কোন নিয়ম নেই। দলীয় পারফর্মেন্সে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফর্মেন্সে সাকিব অন্যতম দাবিদার ম্যান অব দ্যা টুর্নামেন্টের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ