,

কোহলিকে ছাড়লেন তার ব্রাজিলিয়ান প্রেমিকা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রেমিকা ছিলেন ইসাবেল লেইতি। তবে এখন নাকি বিশেষ বান্ধবী। তুমুল জনপ্রিয় তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়ক বিজয়। ‘অর্জুন রেড্ডি’-র অনুকরণেই তৈরি হিন্দি ছবি ‘কবীর সিং’ ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ইতোমধ্যেই।

বিজয়-ইসাবেল জুটির পরবর্তী ছবির মুক্তি আসন্ন। ক্রান্তি মাধবের পরিচালনায় নতুন এই ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। ছবিতে বিজয়-ইসাবেল স্বামী-স্ত্রী। ইনস্টাগ্রামে দু’জনের ক্লোজ ছবি পোস্ট করেছেন ইসাবেল। তা দেখে গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি।

তেলুগু ও হিন্দি দুই ভাষাতেই কিছু ছবি করে ফেলা ইসাবেল মূলত ভারতীয় নন। জন্ম ব্রাজিলের জোয়াও পেসোয়া-য়। বলিউডে আত্মপ্রকাশ ২০১২ সালে। ‘তলাশ’-এ ছোট্ট ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।
‘সিক্সটিন’, ‘পুরানি জিন্স’-এর মতো ছবি দিয়ে এগোতে থাকে ইসাবেলার ফিল্মি ক্যারিয়ার। সেই সঙ্গে রঙিন হতে থাকে ব্যক্তিগত জীবনও। বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে ইসাবেলা দাবি করেছিলেন, তিনি দু’বছর প্রেম করেছেন বিরাটকে। বলিউডি গুঞ্জন, এক শিল্পপতির দেওয়া ফিল্মি পার্টিতে আলাপ বিরাট-ইসাবেলের। তখন তিনি ‘সিক্সটিন’ ছবির শুটিং-এ ব্যস্ত। তার মাঝেই প্রেমের সূত্রপাত। ২০১৩-র নভেম্বরে ছুটি কাটাতে বিরাট-ইসাবেল নাকি গিয়েছিলেন সিঙ্গাপুরে। এর মাঝেই বিরাটের জীবনে আনুশকার আগমন। ফলে ইসাবেলের সঙ্গে প্রেম শেষ হয়ে যায় কোহলির।

এরপরেও ইসাবেলার জীবনে মোস্ট এলিজেবল ব্যাচেলরের অভাব হয়নি। সিদ্ধার্থ মলহোত্রাও ছিলেন তার সাময়িক প্রেমিক। রেস্তোরাঁ, পার্টি-সহ বিভিন্ন জায়গায় দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছে বহুবার। এখন ইসাবেল আর বিজয়কে নিয়ে গুঞ্জন তুঙ্গে। যদিও দু’জনের কেউই স্বীকার করেননি সম্পর্ক। এখন ফ্রান্সে শুটিংয়ে ব্যস্ত দু’জনেই। আর এদিকে থেমে নেই প্রেমের গুঞ্জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর