,

পুকুরে রুই, কাতলা, চিংড়ির সঙ্গেই ইলিশ চাষ দেখে সবাই অবাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পুকুরেও ইলিশ মাছ চাষ করা সম্ভব। এটাই প্রমাণ করলেন হুগলির চন্ডীচরণ চট্টোপাধ্যায়। কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার দূরত্বে হুগলি জেলার মগরায় প্রায় ৫৯ একর জমিতে রুই, কাতলা, চিংড়ির সঙ্গেই ইলিশ চাষ করছেন তিনি। সেখানেই বড় হচ্ছে ইলিশ। একেকটির বয়স প্রায় আঠারো মাস। ওজন হয়েছে প্রায় পাঁচশ গ্রাম।

হুগলি জেলার মগরার বাসিন্দা চন্ডীচরণ চট্টোপাধ্যায়ের রয়েছে প্রায় ৫৯ একরের একটি হ্যাচারি। সেই হ্যাচারিতেই ডিম থেকে ইলিশের পোনার জন্ম। এখন সেই পোনাগুলোই বড় হচ্ছে। রাজ্যের প্রথম সারির কয়েকজন ইলিশ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে মগরায় হাজির হয়েছিলেন রাজ্যের মত্স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জাল ফেলে তোলা হয় পুকুরে জন্মানো ইলিশ মাছ। হাতে নিয়ে একেবারেই অবাক হয়ে যান মন্ত্রী।

তিনি বলেন, এটা সত্যিই অন্যরকম ব্যাপার। ইলিশ মাছ পুকুরেই বড় হতে পারে তা এই প্রথম দেখলাম। দপ্তর সূত্র বলছে, এই বর্ষার আগে এই হ্যাচারিতে ডিম ফুটে প্রায় দশ লাখ ইলিশ মাছের পোনা হয়েছে। রাজ্যের দুই জায়গায় গঙ্গার মোহনায় এই পোনা ইলিশগুলো ফেলা হবে। প্রাথমিকভাবে, ঠিক করা হয়েছে ডায়মন্ডহারবার ও খড়গপুরের কাছে গঙ্গায় ইলিশ ছাড়া হবে। আগামী ১০ জুলাই মত্স্যমন্ত্রী ইলিশ বিশেষজ্ঞদের নিয়ে ডায়মন্ড হারবারে যাবেন ইলিশের পোনা ফেলতে।

রাজ্যের ইলিশ বিষেশজ্ঞরা বলছেন, গঙ্গায় যেহেতু জোয়ার-ভাটা হয়, তাই ইলিশের ওজনও দ্রুত বাড়ে। গঙ্গায় আঠারো মাসে একটি ইলিশের ওজন হয় প্রায় এক কেজির কাছাকাছি। এই হ্যাচারিতে ইলিশের ওজন হয়েছে মাত্র পাঁচশো গ্রাম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা