,

প্রচারের আগেই ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালের ভিডিও ফাঁস করলেন নোবেল!

news-image

বিনোদন ডেস্ক: চূড়ান্ত পর্ব প্রচারের আগেই ফাঁস হয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার ‘সা রে গা মা পা’র গ্রান্ড ফিনালে। আগামী ২৮ জুলাই প্রচারের কথা থাকলেও এখন তা চলে এসেছে নেট দুনিয়ায়। এবারের আসরে কে বিজয়ী হচ্ছেন তা নিয়ে যখন তুমুল আলোচনা চলছে তখন প্রতিযোগিতায় অংশ নেওয়া ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল প্রকাশ করলেন গ্র্যান্ড ফিনালের একটি ভিডিও।

গত মঙ্গলবার নোবেল তার ফেসবুকে শেয়ার করেন ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে তার গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানটি। অবশ্য এর কিছুক্ষণ পরই তিনি গানটি ফেসবুক থেকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে গানটি দেখেছেন অনেক ভক্ত-দর্শক। জনপ্রিয় এই সংগীত রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয় গত ২৯ জুন। আর এতে দর্শক জরিপে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!

অনুষ্ঠান প্রচারের আগেই ফলাফল প্রকাশ হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকসহ ‘সা রে গা মা পা’র সঙ্গে যুক্তরা। তবে গ্র্যান্ড ফিনালের ফলাফল ফাঁসে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়েন বাংলাদেশি প্রতিযোগী নোবেল। ফলাফল নিয়ে সবচেয়ে বেশীবার গণমাধ্যমের সম্মুখিন হয়েছেন তরুণ এই শিল্পী। কারণ তার চ্যাম্পিয়ন না হওয়ার খবরে হতাশ হন পশ্চিম বাংলা ও বাংলাদেশে তার অগনিত ভক্তরা।

https://www.youtube.com/watch?v=P-0qtytwmcE

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর