,

বিয়ের কথা বলায় পালাল প্রেমিক, থানায় প্রেমিকা

news-image

জেলা প্রতিনিধিঃ প্রেমিকের বাড়িতে অনশন করেও কোনো কাজ হয়নি। অবশেষে থানায় মামলা করেছেন সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের তরুণী মঞ্জিলা খাতুন। বৃহস্পতিবার দুপুরে প্রেমিকের বিরুদ্ধে এ মামলা করেন প্রেমিকা। প্রেমিক আবু সাঈদ, আবু সাঈদের বোন সাবিহা খাতুন, আবু সাঈদের সহযোগী একই গ্রামের শাহিন ও ইমরান হোসেনকে এ মামলার আসামি করা হয়েছে।

প্রেমিকা বাঁশঘাটা গ্রামের শামসুর রহমানের মেয়ে মঞ্জিলা খাতুন মামলায় উল্লেখ করেছেন, একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এ সুযোগে আবু সাঈদ বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়েন। এইচএসসি পাস করে মঞ্জিলা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রেমিক আবু সাঈদ তাকে বিয়ে করবেন প্রতিশ্রুতি দিয়ে চাকরি ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য করেন।

মঞ্জিলা খাতুন বলেন, গ্রামে এসে আবার মেলামেশার একপর্যায়ে বিয়ের কথা বললে আবু সাঈদ এড়িয়ে যায়। বিয়ের দাবি নিয়ে আবু সাঈদের বাড়ি দুই দফায় গেলে আমাকে মারধর করে তাড়িয়ে দেয় তার পরিবারের সদস্যরা। এ সময় আমার মোবাইল ভেঙে ফেলে তারা। আমাকে বিয়ে করবে না বলে আবু সাঈদ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মঞ্জিলা খাতুনের মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর