,

নয়ন বন্ডের মতো মোখলেছের লা*শ দা*ফনেও বাধা

news-image

জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে তিনজনকে নৃ*শংসভাবে কু*পিয়ে হ*ত্যাকারী রিকশাচালক মোখলেছুর রহমানের জানাজা ও লা*শ দাফনে বাধা দিয়ে এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে একটি পিকআপযোগে তিনজনের ম*রদেহের সঙ্গে ওই ঘা*তকের ম*রদেহ এলাকায় আনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ঘা*তক মোখলেছের জানাজা ও লা*শ দা*ফনে বাধা দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে নি*হতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে সমঝোতা করে তার ম*রদেহ দা*ফন করা হয়।

এদিকে তিনজনের ম*রদেহ একসঙ্গে এলাকায় আনার পর তাদের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এসময় এলাকায় এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের জানাজায় এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেয়।অন্যদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে দেবিদ্বার থানায় পৃথক দুটি মা*মলা হয়েছে। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে নি*হত নাজমা বেগমের ছোট ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে জনতার হাতে গ*ণপি*টুনিতে নি*হত মো. মোখলেছুর রহমানকে একমাত্র আ*সামি করে একটি হ*ত্যা মা*মলা করেন। অন্যদিকে ঘা*তক মোখলেছুর রহমানের স্ত্রী মো. রাবেয়া বেগম বাদী হয়ে তার স্বামীকে পি*টিয়ে হ*ত্যার ঘটনায় রাধানগর গ্রামের অজ্ঞাতনামা ১৫০০ জনের বিরুদ্ধে একটি হ*ত্যা মা*মলা করেন। মা*মলা দুটি অধিকতর তদন্ত ও হ*ত্যাকা*ণ্ডে মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে হস্তান্তর করার কথা রয়েছে।

ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘা*তকের বাড়িতে হা*মলার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ওই হা*মলার সময় আ*হত হয়ে যারা এখনও হাসপাতালে তাদের পুলিশের পক্ষ থেকে সহায়তা করার পাশাপাশি বুধবার থেকে নিহতের পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত বুধবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে রিকশাচালক মোখলেছুর রহমান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কু*পিয়ে নাজমা বেগম, আনোয়ারা বেগম আনু ও শিশু আবু হানিফকে কু*পিয়ে হ*ত্যা করে। এ সময় আ*হত হন আরও অন্তত পাঁচজন। পরে স্থানীয় লোকজন গণপি*টুনি দিয়ে ঘা*তক মোখলেছকে হ*ত্যা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর