,

‘আন্টি আমার গো*পনাঙ্গে ছ্যাঁকা দিত’

news-image

আন্টি আমারে টেকাটা দিয়া দেন, আমি বাড়ি যাবগা। আপনার বাসায় থাকব না। এই কথা বলার কারণে উনি, উনার ছেলে আর মেয়ে মিলে আমারে গরম ইস্ত্রির ছ্যাকা লাগাইছে। সব জায়গাতেই ছ্যাকা দিয়েছে। বাদ যায়নি গো*পনাঙ্গ ও স্প*র্শকাতর স্থানও। আমার মাথায় খুন্তি দিয়া বাইরাইছে। খুন্তি গরম কইরা ছ্যাকা দিছে। হাতের মাঝে লোহার পাত দিয়া বাইরাইছে। পাকার মাঝে হাত রেখে ওরা আমারে বাইরাইছে। পায়ে বাইরাইছে। তালা দিয়ে মেরে ভেঙে দিছে সামনের পাটির একটি দাঁতও।

এইভাবেই অভিযোগগুলো করে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল ভর্তি হালুয়াঘাটের দর্শারপাড় গ্রামের হাবিবুর রহমানের ১৫ বছরের মেয়ে লিমা আক্তার। চার মাস আগে রাজধানীর ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় মীর ওরফে মাহী বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় হালুয়াঘাটের লিমা আকতার।

স্বজনদের দাবি, কাজ শুরুর কয়েকদিন পরে বিভিন্ন অজুহাতে তাকে মা*রধর করতো মাহী বেগম ও তার ছেলে ওয়াদা। সম্প্রতি তার শরীরের বিভিন্ন স্থানে ইস্ত্রি ও রড গরম করে ছ্যাকা দেয়া হয়। গৃহকর্তী ও তার ছেলের সঙ্গে লিমার ওপর নি*র্যাতনে যোগ দেয় আরেক গৃহপরিচারিকা পিংকিও। মঙ্গলবার সন্ধ্যায় লিমাকে গুরুতর অবস্থায় হালুয়াঘাটের একটি বাসে উঠিয়ে দেন মীম বেগম। পরে বুধবার সকালে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নি*র্যাতিত লিমা বলেন,রোজার মাস পুরাটাই আমাকে মেরেছে। আমাকে আয়রন দিয়ে ছ্যাকা লাগাইছে। এছাড়া রড দিয়ে হাতে ও মাথায় মে*রেছে। লিমার মা বলেন, আমার মেয়েকে এভাবে যারা মে*রেছে, তাদের শা*স্তি চাই। বিচার চাই। পরে তাকে স্থানান্তর করা হয় ময়মনসিংহ মেডিকেলে। অমানুষিক নি*র্যাতনে লিমার দুটি দাঁতও ভেঙে গেছে। তার শরীরে গভীর ক্ষত রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ