,

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্তের কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ

news-image

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্তের কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। আজ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২৯শে জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তানজিম আল ইসলামের স্ত্রী। পরে পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন তিনি। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ তাই এর দায়ভার তাদের নিতে হবে।

নোটিশে আরো বলা হয়, ক্ষতিপূরণ এর পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে খিলগাও ১ নং ওয়ার্ড এ মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হওয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন এর পক্ষে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর