,

এ মাসের শেষ দিকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চার ধাপে প্রকাশ করা হবে। চলতি মাসের শেষ দিকে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।জুলাই থেকে আগস্টের মধ্যে চার ধাপে ৬১ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফল এক সাথে প্রকাশ করা হবে বলে জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নিয়োগ পরীক্ষা শুরু করতে বিলম্ব হলেও দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।জুলাই মাসের শেষ দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। পরবর্তী ১৫ দিন পরপর পর্যায়ক্রমে পরবর্তী ধাপের ফল প্রকাশ করা হতে পারে। যখন যে ধাপের ফল প্রকাশ হবে পরবর্তী ১৫ দিনের মধ্যে সে জেলাগুলোতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

অক্টোবরে মধ্যে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র।উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর