,

‘স্যার ঘুমাচ্ছেন, এখন তাঁকে ডাকা যাবে না’

news-image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাজান আলী তাঁর অফিসের চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন। আর তাঁর টেবিলের সামনে ঘুম ভাঙার অপেক্ষায় বসে ছিল কয়েকজন সেবাপ্রার্থী। কিন্তু কিছুতেই তাঁর ঘুম না ভাঙায় বিড়ম্বনায় পড়ে সেবাগ্রহীতারা। পরে অফিসের পিয়ন আবুল হোসেনকে ডেকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়ে বলেন, ‘স্যার ঘুমাচ্ছেন। এখন তাঁকে ডাকা যাবে না।’

গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার মধ্যেই ওই কর্মকর্তার ঘুমিয়ে পড়ার কয়েকটি ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে উপজেলার পাটিকাপাড়া এলাকা থেকে সেবা নিতে আসা আব্দার রহমান বলেন, তাঁর প্রয়াত মামা ইমরান হোসেন সরকারি চাকরি করতেন। সম্প্রতি তাঁর পেনশনের বই হারিয়ে গেছে।

মঙ্গলবার তাঁর মামি মোর্শেদা বেগমকে নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু অফিসে ঢুকেই দেখেন হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাজান আলী তাঁর চেয়ারে বসে ঘুমাচ্ছেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অফিসের একজন পিয়নকে ডেকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু বলেন, ‘আমি গিয়ে দেখি, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ঘুমাচ্ছেন।’ এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাজান আলী বলেন, ‘আমার শরীর ভালো আছে। আমি অফিসে বসে ঘুমাইনি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর