,

বিশ্বকাপ না, হানিমুন কাপ খেলতে গিয়েছিল ভারত: রাখি সায়ন্ত

news-image

সাবেক বিগ বস প্রতিযোগী, মডেল, অভিনেত্রী, রিয়েলিটি টেলিতারকা ও ‘বিতর্কের রানি’ অভিধা পাওয়া রাখি সায়ন্ত ফের আলোচনায় এলেন। এবার ভারতের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার বিষয়ে কড়া সমালোচনা করলেন তিনি। তার প্রশ্ন, ভারতীয় ক্রিকেটাররা কি ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন, না কি ‘হানিমুন কাপ’ খেলতে গিয়েছিলেন? রাখির ভিডিও-বার্তা অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ইংল্যান্ডে শুধু ক্রিকেটাররাই যাননি, নিজেদের স্বামীকে মানসিকভাবে চাঙা রাখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তাদের স্ত্রীরা। ম্যাচ না-থাকা দিনগুলোতে স্বামীসঙ্গে ঘুরেও বেরিয়েছেন তারা। আর তাতেই চটেছেন অভিনেত্রী রাখি সায়ন্ত। ভিডিও-বার্তায় তিনি বললেন, ‘রোহিত শর্মার স্ত্রী গিয়েছে, বিরাট কোহলির স্ত্রী গিয়েছে, আরো অনেকের স্ত্রী গিয়েছে সেখানে। এ তো ওয়ার্ল্ড কাপ না, মনে হচ্ছে তারা হানিমুন কাপ খেলতে গিয়েছে।’

ভারত হারায় ক্ষোভে ফেটে পড়েছেন রাখি সায়ন্ত। ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘পুরো দুনিয়া, পুরো ভারতের মানুষের চোখ ছিল তোমাদের দিকে। না তারা ঠিকঠাক খেয়েছে, অফিস করেছে, ব্যবসা করেছে। কিছু করেনি তারা। এক মা তার বাচ্চাকে দুধ না দিয়ে বলেছে, বিশ্বকাপ আসলে তারপর দুধ খেতে দেব।’ ক্রিকেটারদের প্রতি রাখির প্রশ্ন, ‘কী হয়েছে তোমাদের, বলো তো? কেন তোমরা সেখানে বউকে নিয়ে গিয়েছ?’

প্রসঙ্গত, গত মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির জন্য কেন উইলিয়ামসনদের ইনিংস থেমেছিল ৪৬.১ ওভারে। এরপর বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। বুধবার ছিল রিজার্ভ ডে। বাকি চার ওভার খেলে কোহলিদের সামনে নিউজিল্যান্ড লক্ষ্য দেয় মাত্র ২৪০ রান। খেলতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় কোহলির দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের ক্রিকেট বিশ্বকাপ অভিযান শেষ হয়।

মাত্র ২৪০ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। আপাত দৃষ্টিতে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ রানের মধ্যে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা ফিরে যান। ক্রিকেটপ্রেমী ভারতে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর