,

অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আমরা বসে আছি কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে রিমান্ডে থাকা এক ব্যক্তির সহায়সম্পত্তি লিখে নেয়ার যে অভিযোগ এসেছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই নিউজটা আমি শুনেছি এবং দেখেছি। আমি আগেও বলেছি, কোন অপরাধ করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে আমরা বসে আছি কেন?

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিশ্চয়ই এটি দেখব। যদি তিনি জড়িত থাকেন অথবা বিষয়টি প্রমাণিত হয় তাহলে তার বিচার সঠিকভাবেই হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে হত্যাকাণ্ড দেখছি এটা আমাদের বিবেককে তাড়া দেয়। আমাদের দেশে যে সামাজিক শাসন ছিল সেটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। তবে আমরা বসে নেই, আমরা কাজ করছি। এছাড়াও আমাদের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, যারাই অপরাধ করছে তাদেরকে ধরা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে। দেশের মানুষ এ ধরণের হত্যাকাণ্ড দেখতে চায় না। এটা বন্ধে সমাজকে জাগিয়ে তুলতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর