,

আর্চারের বাউন্সারে রক্তাক্ত অ্যালেক্স ক্যারি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আর্চারের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন ফিঞ্চ। রানের খাতা না খুলেই ফিরেন তিনি। অন্যদিকে ওকসের বলে বেয়ারস্টোর হাতে তালুবন্ধি হয়ে ৯ রান করে ফিরেন ওয়ার্নার।

ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে দুর্দান্ত এক বাউন্সারে ক্যারের হেলমেট উড়িয়ে দেন আর্চার। দুর্দান্ত সেই বলটি ক্যারের থুতনিতে লাগলে তৎক্ষনাৎ সেখান থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর সঙ্গে ড্রেসিংরুমে থাকা ফিজিওকে মাঠে নামার জন্য ইশারা দেন তিনি। ফিজিও আসার মাঝেও প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার থুতনি থেকে। ফিজিও এসে থুতনিতে ব্যান্ডেজ বেধে দিলে, রক্ত পড়া বন্ধ হয়।

রক্তাক্ত হলেও দমে যাননি ক্যারে। ব্যান্ডেজ নিয়েই ব্যাট হাতে লড়াই করে যাচ্ছেন এই অসি ব্যাটসম্যান। এবং সামলে যাচ্ছেন ইংলিশ পেসারদের একের পর এক বাউন্সার। ক্যারের এই অবস্থা মনে করিয়ে দিয়েছে ২০০৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজকে। ওই সিরিজে ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের এক বাউন্সারে গাল ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল অসি ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের। তারপর ব্যান্ডেজ নিয়ে খেললেও সেই ম্যাচে খুব বেশিক্ষণ টিকতে পারেননি এই কিংবদন্তি। আউট হয়ে ফিরতে তাকে। ভিডিও:

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ