,

রংপুরে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার: স্বামীসহ আটক ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর তাজহাট বাবুপাড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর দুই সন্তানের জননী রেশমা বেগম রেশমি (২৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক @ জুম্মান ও ভাসুর শরিফ উদ্দিন বান্ঠাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। মৃতের চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ জানান, নিহত রেশমি দুই সন্তানের জননী। রেশমির বাবার বাড়ি দিনাজপুরে। বিগত ৫-৬ বছর পুর্বে রংপুর নগরীর বাবুপাড়া গ্রামের মৃত আঃ কাবেল মিয়ার ছেলে আব্দুল খালেক@জুম্মনের সাথে বিয়ে হয়। সংসার করাকালীন দুই সন্তানের জননী হন রেশমি। রেশমি নিখোঁজের পর তার স্বামী জুম্মন কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, আমি নিজেই ঘটনাস্থলে এসেছি লাশের সুরত হাল দেখে প্রাথমিক ধারণা হিসেবে এটি হত্যাকা- বলেই মনে হচ্ছে, তবে আমরা এটাকে আরো নিবিড় ভাবে তদন্ত করে দেখছি, এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট আসলে বাকিটা বোঝা যাবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর