,

কোহলির হাতে বিমান টিকিট ধরিয়ে দিলেন ভন, নেট দুনিয়ায় ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে সেমি-ফাইনাল থেকেই বিদায় হলেন টুর্নামেন্টের হট ফেভারিট দল ভারত। নিউ জিল্যান্ডের কাছে হেরে বাড়ির পথ ধরতে হচ্ছে দলটির খেলোয়াড়দের। অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ করতে পারলেন না বিরাট কোহলি। কিউইদের কাছে ভারতের হারের পর পরই আইসিসির টুইট করা কোহলির সেই ছবিটি নিয়ে তামাশা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

লিগ পর্বে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কোহলির একটি ছবি টুইট করেছিল আইসিসি। ছবিটিতে কোহলিকে ‘কিং’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ওই ছবিতে রাজপোশাকে সিংহাসনে বসে রয়েছেন ভারত অধিনায়ক। এক হাতে ব্যাট, আরেক হাতে বল। পিছনে লেখা, বিশ্বকাপ ১৯৮৩, ২০১১। আইসিসির ওই টুইটকে স্বাগত জানান ভারতীয় ক্রিকেটভক্তরা। তবে আপত্তি ব্যক্ত করেন অন্য দলের সমর্থকরা। অভিযোগ ওঠে, পক্ষপাতিত্ব করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেবার বিষয়টি জলঘোলা হয়েছিল।

সেমি-ফাইনালে ভারতের বিদায়ের পর আইসিসির ওই টুইট নিয়ে বিরাটকে নিশানা করেছেন মাইকেল ভন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে বিরাটের হাতে এবার ব্যাট-বলের পরিবর্তে বিমানের টিকিট ধরিয়ে ভন লিখেছেন, “টিকিট নিন।”। ইতোমধ্যে ভার্চুয়াল জগতে ইনস্টাগ্রামে পোস্টটি ভাইরাল হয়েছে।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার নিউ জিল্যান্ডের ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। রবিন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ১৮ রানে হার মানতে হয় তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর